বৃহস্পতিবার

৪ জুন, ২০২৬ ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ ভাঙচুর, অগ্নিসংযোগ

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ২১:৫৯

শেয়ার

টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ ভাঙচুর, অগ্নিসংযোগ
ছবি বাংলা এডিশন

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ,ভাংচুর,ও ঘর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) ভূঞাপুর উপজেলার জগৎপুরা এবং গোলপেচা গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় গোলপেচা গ্রামের অসংখ্য বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

নিহত কালাম তালুকদার ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের মৃত হাবিবুর রহমান তালুকদারের ছেলে।

জানাযায়, গত ২২ এপ্রিল দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষ হয়। সে সময় দফায় দফায় সংঘর্ষে একজন শিক্ষক গুরুতর আহত হয়। ঘটনার মাস পার হয়ে গেলেও সেই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজিত হয় দুইগ্রামের বাসিন্দারা। এক পর্যায়ে জরিয়ে পরে সংঘাতে।

নিহত কালাম তালুকদারের স্বজন জানায় সংঘাতে জগৎপুরা গ্রামের কালাম তালুকদার নামের একজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে গোলপেচা গ্রামের লোকজন। তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাতেমা তাকে মৃত ঘোষনা করে।

এঘটনায় নিহতের স্বজন এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এ ঘটনায় তাৎক্ষনিকভাবে পুলিশের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।



banner close
banner close