জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামের এক শিশুর মর্মান্তিত মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ জুন) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হামিম দরগাপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হামিমের বাবা শফিকুল ইসলাম সকালে ধান শুকানোর জন্য বাড়ী থেকে বের হয়ে পাঁচবিবি-হিলি সড়ক অতিক্রম করে পশ্চিম পাশে আঙ্গিনার দিকে যাওয়ার সময় পিছনে শিশু হামিমও যাচ্ছিল। এসময় বেপরোয়া গতিতে পাঁচবিবির দিক থেকে আসা অজ্ঞাত নামা একটি পিকনিকের বাস শিশু হামিমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। তবে বাসটি শিশুটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় কেউ সনাক্তরণ করতে পারেননি।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অজ্ঞাত নামা বাসটিকে সনাক্তকরণের পুলিশ কাজ করছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে জয়পুরহাটের কালাইয়ে পুকুরের পানিতে ডুবে জোবায়ের নামে ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে কালাই পৌরসভার ৬ নং ওয়ার্ডের কালিমোহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের ওই গ্রামের মো. জুয়েলের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় জোবায়ের। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং একটি ইউডি মামলা পক্রিয়াধীন।
আরও পড়ুন:








