বৃহস্পতিবার

৪ জুন, ২০২৬ ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফেনীতে হিজবুত তাওহীদের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে ডিসি-এসপিকে স্মারকলিপি

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১৬:২১

শেয়ার

ফেনীতে হিজবুত তাওহীদের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে ডিসি-এসপিকে স্মারকলিপি
ছবি বাংলা এডিশন

ফেনীতে হিজবুত তাওহীদের কথিত অপতৎপরতার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলার সচেতন তরুণ আলেম-ওলামা।

বৃহস্পতিবার (৪ জুন) ফেনী জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় বিভিন্ন মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম, শিক্ষক এবং সচেতন তরুণরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে তারা অভিযোগ করেন, হিজবুত তাওহীদ নামের সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলাম সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য ও অপব্যাখ্যার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের দাবি, সংগঠনটির বিভিন্ন কার্যক্রম দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

তারা প্রশাসনের কাছে সংগঠনটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ইসলামের সঠিক আদর্শ সংরক্ষণে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, উগ্রবাদ, বিভ্রান্তিকর মতবাদ কিংবা ধর্মের অপব্যাখ্যার বিরুদ্ধে সমাজের সব স্তরের মানুষকে সচেতন থাকতে হবে। তরুণ প্রজন্মকে সঠিক দ্বীনি শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগেরও আহ্বান জানান তারা।



banner close
banner close