বৃহস্পতিবার

৪ জুন, ২০২৬ ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১২:৪৩

শেয়ার

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন
ছবি বাংলা এডিশন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ, গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিতকরণ এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শেরপুরে গণসমাবেশ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ) শেরপুরের তেরাবাজার এলাকায় ব্যাংকের শাখার সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতিও পালন করেন।

সমাবেশে বক্তারা ইসলামী ব্যাংকে গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানান। তারা অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি আব্দুল মতিন বলেন, ইসলামী ব্যাংক দেশের সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠান। ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান।

গ্রাহক প্রতিনিধি ডা. হাসানুজ্জামান বলেন, দেশের অন্যতম বৃহৎ এই ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা জরুরি। তিনি গ্রাহকদের ওপর পুলিশি হামলার অভিযোগের নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।

সমাবেশে বক্তারা ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান। তারা বলেন, গ্রাহকদের আমানত ও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা তেরাবাজার শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতিতে অংশ নেন। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ গ্রাহক সংহতি প্রকাশ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং তাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কর্মসূচি ঘোষণা করা হতে পারে।



banner close
banner close