বৃহস্পতিবার

৪ জুন, ২০২৬ ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নাটোরে শিশু ধর্ষণ: অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ০৮:৫২

শেয়ার

নাটোরে শিশু ধর্ষণ: অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছবি: সংগৃহীত

নাটোরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত ফুচকা ব্যবসায়ী শরিফুল ইসলামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মদনহাট গ্রামে ওই শিশুকে ফসলের মাঠ থেকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলেন একই গ্রামের শরিফুল। পরে রাস্তার পাশের একটি ঘাসের জমিতে নিয়ে গিয়ে সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালান।

ঘটনার পর স্বজনরা প্রথমে শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে বুধবার (৩ জুন) রাতে শিশু ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শরিফুলকে একটি গাছের সাথে বেঁধে গণপিটুনি দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফুসকা ব্যবসায়ী শরিফুলকে আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ এ ঘটনায় ব্যবস্থা নিয়েছে এবং নির্যাতিত শিশুকে উন্নত চিকিৎসার জন্য নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



banner close
banner close