বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ২০:১৩

শেয়ার

জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে বেকারত্ব দূরীকরণ ও কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে ষাট জন কর্মঠ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সরোদ মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আসাদুজ্জামান শাহীন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথি বলেন, আমাদের দেশের সমাজ ব্যবস্থার কারণে অল্পবয়সে মেয়েদেরকে বিয়ে দেয়া হচ্ছে। যার ফলে নারীরা পরিবার এবং সমাজে অবহেলিত হচ্ছে। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নারীদেরকে সাবলম্বী করে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে শিল্পপার্ক প্রতিষ্ঠা করা খুবই জরুরি। নারীদেরকে বিভিন্ন বিষয়ের ওপর পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, পুরুষেরা হাড়ির খবর জানেনা। হাড়ির খবর রাখেন ঘরের নারীরা। ঘরের নারীরা সাবলম্বী হলে ঘরে এবং সমাজে মূল্যায়িত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার ওবাদুর রহমান, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কাদের মিয়া।

অনুষ্ঠানে কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা সাব্বির আহমেদ। সেলাই মেশিন গ্রহিতাদের পক্ষে বক্তব্য রাখেন ইয়াসমিন আকতার ও নারী উদ্যোক্তা লায়লা প্রমূখ।