বুধবার

৩ জুন, ২০২৬ ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আশুলিয়ায় ডিবির অভিযানে আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ১৯:৩২

শেয়ার

আশুলিয়ায় ডিবির অভিযানে আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে এবং তাদের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম মেম্বার এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা কে গ্রেফতার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতারকৃত আব্দুল হালিম মেম্বারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত দুটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। অপরদিকে সোহেল মোল্লার বিরুদ্ধে সাতটি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও অত্র এলাকার চিন্হিত চাঁদাবাজ হিসেবে সে পরিচিত।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই নেতাকে আশুলিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি ২০২৪ সালের ২৫ নভেম্বর দায়ের করা হয়েছিল এবং এতে দাঙ্গা, সংঘবদ্ধ হামলা ও হত্যার অভিযোগ রয়েছে।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।



banner close
banner close