বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

খাবারে চেতনানাশক মিশিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

মহেশপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ০৯:৫৩

শেয়ার

খাবারে চেতনানাশক মিশিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক সন্তানের জননী এক গৃহবধূকে চেতনানাশক খাইয়ে অচেতন করার পর অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।

মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ঈদ উপলক্ষে গত ৩১ মে বাবার বাড়িতে বেড়াতে আসেন। ওই দিন দিবাগত রাতে পূর্বপরিচয়ের সূত্র ধরে স্থানীয় ডালিম ও তার সহযোগীরা ওই পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেন। পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়লে তারা ওই নারীকে অপহরণ করে নিয়ে যান এবং সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।

পরদিন সকালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

ভুক্তভোগীর বাবা বলেন, “আমার মেয়ের ওপর যারা এই পাশবিক নির্যাতন চালিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি থানায় মামলা করেছি এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) হেমায়েত উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। মামলার প্রধান আসামি ডালিমসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।