মঙ্গলবার

২ জুন, ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ধামরাইয়ে বিএনপির সাধারণ সম্পাদকের মঞ্চে যুবলীগ নেতা , ঢাকায় ‘জয় বাংলা’ স্লোগানে গ্রেপ্তার

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ১৭:১৪

শেয়ার

ধামরাইয়ে বিএনপির সাধারণ সম্পাদকের মঞ্চে যুবলীগ নেতা , ঢাকায় ‘জয় বাংলা’ স্লোগানে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বিএনপি নেতা কর্মীদের সাথে বিভিন্ন মঞ্চে থাকা হাসিবুল হোসেন লিটন নামের এক যুবলীগ নেতাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করলে গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা হাসিবুল হোসেন লিটন উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের ফয়েজ মোল্লার ছেলে৷ জানা যায় গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা লিটন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের স্ত্রীর বোনের স্বামী (ভায়রা ভাই) ডাঃ মোয়াজ্জেম হোসেনের আপন ভাতিজা৷ লিটন মিরপুর বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিল,বর্তমানে বেসরকারি একটি ব্যাংকে চাকুরী করে যা তোফায়েল আহমেদের সহযোগিতায় পেয়েছিল৷

বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ উপজেলার যাদবপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদশার সাথে বিভিন্ন অনুষ্ঠানে একই মঞ্চে যুবলীগের এই নেতা উপস্থিত ছিলেন৷ তাদের দাবি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে অংশ নেয়া নেতা কর্মীরা মূল্যায়ন না পেলেও ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সুবিধা নিয়ে বিত্তশালী হয়েছে তাদের সুবিধা দিয়ে আসছিল৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়,ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদশা মিয়ার সাথে গ্রেপ্তার কৃত যুবলীগ নেতার উপস্থিতি বিদ্যমান৷ বিভিন্ন অনুষ্ঠানে তাদের এক সঙ্গে দেখা যায়৷

নিষিদ্ধ সংগঠন যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর মজিদ জানান,আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে৷ জানা গেছে পাঁচ আগষ্টের পর বিএনপি নেতাদের সাথে সক্ষতা গড়ে তুলেছে৷

এ বিষয়ে যাদবপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদশার সাথে যোগাযোগ করতে মুঠোফোনে একাধিক বার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি৷

ধামরাই উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সামসুল ইসলাম,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের মঞ্চে যুবলীগ নেতার উপস্থিতি সস্পর্কে বলেন এবিষয়ে আমার জানা ছিল না,আপনাদের মাধ্যমে জানতে পেরেছি৷ ঘটনার সত্যতা যাচাই করে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close