বাগেরহাটের ঐতিহাসিক সংলগ্ন দিঘিতে কুমিরের হামলায় নিহত ফাতেমা নামে শিশুর যোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে।
মাজার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জানাজা শেষে মাজার সংলগ্ন গণকবরস্থানে শিশুটিকে দাফন করা হবে।
এর আগে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাট এলাকায় গোসল করতে নামলে একটি কুমির ফাতেমাকে পানির নিচে টেনে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মাজার কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মাজারের খাদেমরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।
খান জাহান আলী (রহ.) মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম জানান, নিহত শিশুর জানাজা যোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে এবং পরে মাজার সংলগ্ন গণকবরস্থানে দাফন করা হবে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:








