মঙ্গলবার

২ জুন, ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

এক্সপ্রেসওয়েতে, ট্রাকে, ধাক্কা, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ০৮:১০

শেয়ার

এক্সপ্রেসওয়েতে, ট্রাকে, ধাক্কা, নিহত ৫
ছবি সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গ্যাসের সিলিন্ডারবোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের সজোরে ধাক্কায় চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ভাঙ্গামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়িয়ে থাকা গ্যাসের সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকসহ পাঁচজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের সদস্য। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, দুর্ঘটনায় চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ কাজ করছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।



banner close
banner close