সোমবার

১ জুন, ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

অতিরিক্ত ভাড়া আদায়, ৪ সিএনজি চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ২০:৪৪

আপডেট: ১ জুন, ২০২৬ ২০:৪৬

শেয়ার

অতিরিক্ত ভাড়া আদায়, ৪ সিএনজি চালককে জরিমানা
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চার সিএনজি চালককে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ জুন) বিকেলে বেলকুচি উপজেলার মুকুন্দগাতী পৌর সিএনজি স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বেলকুচি থেকে সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে বেলকুচি-এনায়েতপুর রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করায় চার সিএনজি চালককে সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, ঈদ-পরবর্তী সময়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তারা ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি আরও বলেন, যাত্রীদের স্বার্থ রক্ষায় অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস, সিএনজিসহ সব ধরনের যানবাহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



banner close
banner close