সোমবার

১ জুন, ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

চুয়াডাঙ্গায় ইজিবাইক সংঘর্ষকে কেন্দ্র করে এমপির শ্যালক আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ২০:২৮

শেয়ার

চুয়াডাঙ্গায় ইজিবাইক সংঘর্ষকে কেন্দ্র করে এমপির শ্যালক আহত
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার শ্যালক হাফেজ আবু বক্কর সিদ্দিক হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।

আহত আবু বক্কর সিদ্দিক জানান, ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগার জের ধরে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংসদ সদস্য আমির হামজার ওপর কোনো হামলা হয়নি। ইজিবাইকের ধাক্কাকে কেন্দ্র করে তার শ্যালকের সঙ্গে স্থানীয়দের বাগবিতণ্ডা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।



banner close
banner close