বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা, ৬ মাসের কারাদণ্ড

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ১১:২১

আপডেট: ১ জুন, ২০২৬ ১১:৩০

শেয়ার

বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা, ৬ মাসের কারাদণ্ড
ছবি বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল মহল্লাপাড়া এলাকায় মায়ের অভিযোগের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে নেশাগ্রস্ত এক যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩১ মে) বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৮ নম্বর ওয়ার্ডের মহল্লাপাড়া এলাকার বাসিন্দা সাইদুর রহমান মাসুম (২৭)কে নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযানের সময় তাকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন মাসুম। অভিযুক্তের মা এক ভিডিও বক্তব্যে জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। নেশার টাকা না পেলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং তাকে মারধরেরও চেষ্টা করতেন। এছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত অবস্থায় নেশার অর্থ জোগাড় করতে একাধিকবার অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ছেলের এমন আচরণে তিনি চরম অসহায় ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও ভিডিও বক্তব্যে উল্লেখ করেন।

অভিযান শেষে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাইদুর রহমান মাসুমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, 'মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন তিনি।