শনিবার

৩০ মে, ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

গফরগাঁওয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মে, ২০২৬ ০৭:৪২

শেয়ার

গফরগাঁওয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

গফরগাঁও জামায়াতে ইসলামীর মেয়র পদপ্রার্থী একরাম উল্লাহর সভাপতিত্বে ঘাগড়া গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শতাধিক মানুষের অংশগ্রহণে আয়োজন করা হয় বিভিন্ন আনন্দদায়ক খেলা ও সামাজিক কার্যক্রম। পাশাপাশি বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার উন্নয়ন ও জনকল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র পদপ্রার্থী একরাম উল্লাহ বলেন, “দল-মতের ঊর্ধ্বে উঠে গফরগাঁওয়ের জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি তরুণ মেধাবীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা এবং দক্ষ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, সমাজে সম্প্রীতি, উন্নয়ন ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



banner close
banner close