শুক্রবার

২৯ মে, ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বেহেশতের টিকিট বিক্রির জন্য মসজিদগুলোতে ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মে, ২০২৬ ১৬:১৬

শেয়ার

বেহেশতের টিকিট বিক্রির জন্য মসজিদগুলোতে ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
ছবি সংগৃহীত

বেহেশতের টিকিট বিক্রির জন্য মসজিদগুলোতে ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৯ মে)। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মো. আসাদুজ্জামান বলেন, শৈলকুপার এই অঙ্গনে মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে একটি শক্তি৷ এই অঙ্গনের সাবেক ছাত্র হিসেবে অনুরোধ থাকবে, সচেতন হোন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে এই সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি।

‎ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম, ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা উপস্থিত ছিলেন। এসময় কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।,



banner close
banner close