ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রসুলপুর থেকে এলেঙ্গা-ভূঞাপুর লিংক রোড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গমুখী বাস ও ব্যক্তিগত যানবাহনের অতিরিক্ত চাপ এবং মহাসড়কের বিভিন্ন স্থানে যাত্রী ওঠানামার কারণে এ পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সকাল থেকেই মহাসড়কের একাধিক স্থানে যানবাহন ধীরগতিতে চলতে দেখা যায়। ঈদের ছুটিতে বাড়ি যাওয়া মানুষ ফেরার পথে আজও উত্তরবঙ্গমুখী যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় দুপুরের দিকে যানজট তীব্র আকার ধারণ করে। এতে যাত্রীদের দুর্ভোগ বৃদ্ধি পায়।
যমুনা সেতু মহাসড়ক হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. শরীফ জানান, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রী ওঠানামা এবং ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনের ক্রমাগত চাপ থাকায় গাড়ির গতি কমে যায় এবং যানজটের সৃষ্টি হয়। তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে এবং হাইওয়ে পুলিশ দ্রুত যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন:








