শুক্রবার

২৯ মে, ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

দালালের ফাঁদে ১৭ মাস কারাভোগ, দেশে ফিরল ৩৬ যুবক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মে, ২০২৬ ১২:৩২

শেয়ার

দালালের ফাঁদে ১৭ মাস কারাভোগ, দেশে ফিরল ৩৬ যুবক
ছবি সংগৃহীত

গার্মেন্টসে কাজের প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যাওয়া ৩৬ বাংলাদেশি যুবক ১৭ মাস কারাভোগ শেষে বৃহস্পতিবার রাত ৯টায় বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ নির্ধারিত সময়ে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের প্রত্যাবর্তন সম্পন্ন হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী জানান, ফেরত আসা যুবকেরা বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লা জেলার বাসিন্দা। গার্মেন্টসে ভালো কাজের আশায় তারা দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের চেন্নাইয়ে যান। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে এবং সে দেশের আদালত ১৭ মাসের কারাদণ্ড দিয়ে চেন্নাই কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে। সাজা শেষে একটি ভারতীয় মানবাধিকার সংস্থা তাদের শেল্টার হোমে আশ্রয় দেয় এবং পরবর্তীতে দূতাবাসের মাধ্যমে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।

মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার শরিফুল ইসলাম জানান, দালাল চক্র গার্মেন্টসে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই যুবকদের ভারতে নিয়ে যায়, যেখানে তারা প্রতারণার শিকার হন। ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সংগঠনটি তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।



banner close
banner close