বৃহস্পতিবার

২৮ মে, ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বগুড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে, ২০২৬ ১৬:৩১

শেয়ার

বগুড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
ছবি সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। উপজেলার নারচি গনকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিমি বেগমের (২৬) শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। তিনি ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মন্ডলের (৩০) স্ত্রী। ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্বামী রুবেল মন্ডলকে আটক করেছে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারালো অস্ত্রের আঘাতে ওই নারী নিহত হয়েছেন এবং নিহতের স্বামীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। আটক রুবেল মন্ডলকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।



banner close
banner close