গোপালগঞ্জের সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী এবং তিনজন বাসের যাত্রী রয়েছেন বলে জানা গেছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এবং গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার কারণ, আহতদের সংখ্যা ও নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








