শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

যুবদল নেতাসহ দুই ভাই গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মে, ২০২৬ ১৭:৪৮

আপডেট: ২৭ মে, ২০২৬ ১৭:৪৯

শেয়ার

যুবদল নেতাসহ দুই ভাই গ্রেপ্তার
ছবি সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মান্না সিকদার ও তাঁর ছোট ভাই শান্ত সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৬ মে মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশ তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেপ্তারকৃত মান্না সিকদার চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রামের জাহাঙ্গীর সিকদারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মান্না সিকদার ভুক্তভোগী ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পূর্ব সলিমাবাদ গ্রামের একটি বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এই ঘটনায় তাঁকে সহযোগিতার অভিযোগ রয়েছে তাঁর ছোট ভাই শান্ত সিকদার ও প্রতিবেশী মোছা. বুড়ির বিরুদ্ধে। পরবর্তী সময়ে ভুক্তভোগী বিয়ের দাবি জানালে মান্না সিকদার তা প্রত্যাখ্যান করেন। বিষয়টি পরিবারের জানাজানি হলে ভুক্তভোগীর খালাতো ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে নাগরপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন জানান, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় অভিযুক্ত মোছা. বুড়ি এখনো গ্রেপ্তার হননি।