সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে র্যাব-১২ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজনের মৃত্যু হয়। আহত আরেক যাত্রীর অবস্থা গুরুতর বলে তিনি জানান।
দুর্ঘটনার পর মরদেহগুলো উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। পরে দুটি যানবাহন সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে ওসি ইসমাইল হোসেন জানান। দুর্ঘটনার কারণ ও বাসটির বিষয়ে তদন্ত চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:








