বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

পিরোজপুরে গরুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মে, ২০২৬ ১৮:৫৯

শেয়ার

পিরোজপুরে গরুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার
ছবি সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে পারভেজ খান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতার পারভেজ খান উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মোজাম্মেল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়ালকাঠি গরুর হাটে সরকারি রাস্তার ওপর নিজেই খুঁটি পুঁতে প্রতিটি গরু রাখার জন্য ৫০০ টাকা করে চাঁদা আদায় করছিলেন পারভেজ খান। এছাড়াও প্রতিটি গরু বিক্রি হলে অতিরিক্ত ২ হাজার টাকা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

এসময় গরু বিক্রি করতে আসা দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া এলাকার সাঈদ মোল্লা (৫৫) চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার সঙ্গে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। পরে হাটে দায়িত্বরত পুলিশ সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত পারভেজ খানকে আটক করে।

আহত গরু বিক্রেতা সাঈদ মোল্লা বলেন, “হাটে গরু নিয়ে আসার পর আমার কাছে জোর করে টাকা দাবি করা হয়। টাকা দিতে না চাইলে আমাকে মারধর করা হয়েছে।”

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।