বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

মিরসরাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মে, ২০২৬ ১৬:৩৯

শেয়ার

মিরসরাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার
ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে, মঙ্গলবার ভোরে উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্রসহ দুইটি পিক-আপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-নোয়াখালী জেলার মোঃ নুর নবী রাসেল, কুমিল্লা জেলার মোহাম্মদ কালাম এবং লক্ষ্মীপুর জেলার মোহাম্মাদ সেলিম।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশের চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এদের ভেতর আসামি নুর নবী রাসেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানার ২৯টি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।