শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ০৭:৫০

শেয়ার

কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরের কালশী এলাকার বাউনিয়াবাদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা শিহাব সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে রাত ৭টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।

তিনি জানান, আগুন মূলত মিরপুরের কালশী এলাকার বাউনিয়াবাদ বস্তিতে লেগেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।