বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

বিশেষ প্রতিনিধি বগুড়া

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১৪:৫২

শেয়ার

ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত
ছবি সংগৃহীত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা- মেয়ে নিহত হয়েছেন। এসময় মটর সাইকেলে থাকা আরো একজন আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল পৌনে ৮ টার দিকে বগুড়া শহরের বনানী মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছেন আনিছুর রহমান (৩৫) ও তার মেয়ে আয়শা খাতুন (৪)। আহত আনিছুর রহমানের স্ত্রী পুষ্পা আক্তার (২৮)। তারা পাবনা জেলার সুজানগর থানার গোপালপুর গ্রামের বাসিন্দা।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আশিক ইকবাল এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আনিছুর রহমান ব্রাকে ক্রেডিট অফিসার পদে বগুড়ায় চাকরি করতেন।কোরবানী ঈদ উপলক্ষে আনিছুর রহমান স্ত্রী সন্তান নিয়ে বগুড়া শহর থেকে মটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। সকাল পৌনে ৮ টার দিকে বনানী মোড়ে পিছন থেকে একটি ট্রাক মটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা- মেয়ে মারা যান এবং গুরুতর আহত হন আনিছুর রহমানের স্ত্রী পুষ্পা আক্তার। স্থানীয় লোকজন ওপুলিশ গুরুতর আহত পুষ্পা আক্তারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

ওসি বলেন, দুর্ঘটনা স্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটি সনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে।