বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

নেত্রকোণায় হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১৯:৪০

শেয়ার

নেত্রকোণায় হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছবি সংগৃহীত

নেত্রকোণার মদন উপজেলার বাগজান গ্রামের সামনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ (৬৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম এরশাদ উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাই নেওয়াজ খাঁ’র ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে বাড়ির সামনে হাওরে গরু চরাতে নিয়ে যান আমিনুল ইসলাম এরশাদ। পরে বৃষ্টি শুরু হলে গরুগুলো বাড়িতে আনতে তিনি হাওরে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

বৃষ্টি থেমে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে হাওরের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে স্বজনরা দ্রুত তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাহাতুল ইসলাম ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার দাস জানান, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার জানান, নবনিযুক্ত ইউএনও বিষয়টি অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার জন্য পিআইওকে নির্দেশনা দিয়েছেন।