বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

নেত্রকোনা বারহাট্টায় চা দোকানে গাঁজার ব্যবসা

নেত্রকোনা প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১৮:৩১

শেয়ার

নেত্রকোনা বারহাট্টায় চা দোকানে গাঁজার ব্যবসা
ছবি সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চায়ের দোকানে চা বিক্রির আড়ালে গাঁজার ব্যবসা করার অভিযোগে নুরুজ্জামান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১১৫ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৮৮০ টাকা জব্দ করা হয়।

শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দশধার বাজারে অভিযান চালিয়ে বারহাট্টা থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

আটক নুরুজ্জামান উপজেলার রায়পুর ইউনিয়নের রারইতাতিয়র গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে দশধার বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করে আসছিলেন। চা বিক্রির আড়ালে তিনি দোকানে বসেই গাঁজার ব্যবসা করতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি গোপনে জানতে পেরে পুলিশ অভিযান চালায়। পরে তার দোকান থেকে গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম গণমাধ্যমকে বলেন, আটক নুরুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।