যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় শারীরীক ভাবে নির্যাতনের অভিযোগে আলম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সাথে পুলিশের আশ্রয়ে রয়েছে। ধর্ষন চেষ্টাকারি আলম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। সে শার্শার সরুপদাহ গ্রামের জহরগাজীর ছেলে।
শনিবার রাত ১ টার দিকে শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শার্শা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গত শুক্রবার সকালে ধর্ষন চেষ্টার ঘটনা ঘটে। শিশুটির দাদি জানান, কাটি ভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশ্ববর্তী একটি টোং ঘরে নিয়ে যায় আলম। পরে শিশুটিকে যৌন নির্যাতন করতে জামা কাপড় খুলে শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিয়ে আহত করে। পরে শিশুটির চিৎকারে রাস্তার লোক এগিয়ে আসলে সে পালিয়ে যায়।
এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ ধর্ষন চেষ্টাকারী আলমকে গ্রেফতার করে। এদিকে শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশিরা।
গত ২ দিনে এ উপজেলাতে ১ টি ধর্ষন ও একটি ধর্ষন চেস্টার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে অবিভাবকরা।
আরও পড়ুন:








