বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

বগুড়ায় গোয়েন্দা পুলিশের হাতে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

বিশেষ প্রতিনিধি বগুড়া

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ২২:১৫

শেয়ার

বগুড়ায় গোয়েন্দা পুলিশের হাতে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার
ছবি সংগৃহীত

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৩ মে) সদর থানার তিনমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতাররা হলেন—পাবনা জেলার সুজানগর থানার তৈলকুন্ডি এলাকার মো. সাইদুল ইসলাম (৩২) এবং বগুড়ার সোনাতলা থানার বশিনাবাড়ি এলাকার মো. আব্দুল ওয়াহাব (৪০)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতার সাইদুল ইসলাম জয়পুরহাট জেলায় এসএএফে কর্মরত রয়েছেন। অপরদিকে আব্দুল ওয়াহাব একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য বলে জানা গেছে।