বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

কেরানীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ২০:৫৫

শেয়ার

কেরানীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১
ছবি সংগৃহীত

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৬) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

শনিবার দুপুরে র‍্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃত শাহ পরান পটুয়াখালীর সদর থানার উত্তর সেহাকাঠী গ্রামের খাজা মোহাম্মদ হাবীবুল্লাহর ছেলে। সে কেরানীগঞ্জের ঝাউবাড়ি এলাকায় একই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।

র‍্যাব জানায়, শনিবার সকাল পৌনে ১২টার দিকে অভিযুক্ত শাহ পরান চকলেটের প্রলোভন দেখিয়ে ওই শিশুকে অটোরিকশায় তুলে নেয়। পরে তাকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ঝিলমিল আবাসিক এলাকার চণ্ডীতলা মন্দির সংলগ্ন একটি নির্জন জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় একজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত টহলরত র‍্যাব-১০ এর টিমকে খবর দেন। খবর পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক এবং ভিকটিমকে উদ্ধার করে।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার জানান, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং আসামিকে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, এমন নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে র‍্যাব সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে।