দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন (১৬), সৈকত (১৮) ও কাইয়ুম মোটরসাইকেলে করে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বিরামপুরগামী একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলের একজন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর দুইজনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক অপরজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর হেলপারকে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








