শনিবার

২৩ মে, ২০২৬ ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

রামিসার পর এবার নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ, এক অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১২:২৪

শেয়ার

রামিসার পর এবার নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ, এক অভিযুক্ত গ্রেপ্তার
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানায়।

অভিযুক্ত দুজন হলেন মনির হোসেনের ছেলে হিরো এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল। স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করার সময় তাকে কৌশলে ডেকে নিয়ে নির্যাতন করা হয়।

পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

রাতে ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত হিরোকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অপর অভিযুক্ত সোহেল এখনও পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

এ ঘটনায় মামলা দায়ের ও তদন্তের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়াযায়নি।



banner close
banner close