বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

মুন্সিগঞ্জে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ২১:৩১

শেয়ার

মুন্সিগঞ্জে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পশ্চিম দেওভোগ হাজী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) এবং ঢাকার মিরপুর-১৩ এলাকার রিপনের ছেলে আজওয়াদ (২৩)। তারা দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

নিহতদের বন্ধুরা জানান, আজ দুপুরে সোপান তার বন্ধু আজওয়াদসহ মোট ১৩ জন বন্ধুকে নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে বেড়াতে আসে। সেখানে তাদের বার্ষিক গেট টুগেদারের আয়োজন ছিল। বিকেলের দিকে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় আজওয়াদ পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধার করতে যায় সোপান। পরে দুজনেই পানিতে তলিয়ে যায়।

স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী সরকার বলেন, বিকেলের দিকে দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাটি অপমৃত্যু হওয়ায় পুলিশকে খবর দেয়া হয়েছে।