শনিবার

২৩ মে, ২০২৬ ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

রামিসাসহ সারাদেশে শিশু ধর্ষণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ২০:০৪

আপডেট: ২২ মে, ২০২৬ ২০:২০

শেয়ার

রামিসাসহ সারাদেশে শিশু ধর্ষণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
ছবি বাংলা এডিশন

রামিসাসহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘটিত শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

শুক্রবার দুপুর ২টায় শহরের মুক্তমঞ্চ থেকে প্রেস ক্লাব পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্যসচিব শিমুল চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণের ঘটনা ঘটলেও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এতে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।

বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সকল ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের দাবি জানান। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।

এসময় বক্তারা বলেন, আমরা ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড চাই না, আমরা চাই নিরাপত্তা কার্ড। পাশাপাশি শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তারা।



banner close
banner close