সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ‘ভাইরাল সিদ্দিককে’ ঘিরে নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ভিডিওতে দাবি করা হয়েছে, ভাইরাল সিদ্দিক মসজিদের দানবাক্স চুরির সময় ধরা পড়েছেন।
শুক্রবার (২২ মে) ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সিদ্দিকের মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ থেকে দানবাক্স সদৃশ একটি বাক্স উদ্ধার করা হয়। বাক্সটির গায়ে ‘নিউ নেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের দানবাক্স’ লেখা ছিল। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে সিদ্দিককে ক্ষমা চাইতে এবং ভিডিও না করতে অনুরোধ করতে দেখা যায়। এরপরও ক্ষুব্ধ জনতা ভাইরাল সিদ্দিক কট বলে ব্যাগের ভেতর থেকে টাকা বের করে দেখান।
ভিডিওর শেষের দিকে সিদ্দিকের উদ্দেশে উপস্থিত জনতাকে বলতে শোনা যায়, এ পর্যন্ত চারটা বিয়ে করেছে। মাসে লাখ লাখ টাকা আয় করে। কিন্তু আজ কট খেয়েছে।,
আরও পড়ুন:








