সাভারের আমিন বাজার পাঁচগাছিয়া এলাকা থেকে ৬ বছরের শিশুকে ধ/র্ষণের অভিযোগে এক বৃদ্ধ কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ২১ মে রাত সাড়ে ৯ টার রাজ্জাক নামের ঐ ব্যাক্তি কে গ্রে/প্তার করে আমিন বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন।
জানা যায়, সাভারের আমিন বাজার পাঁচগাছিয়া এলাকা জহিরের বাড়ির ভাড়াটিয়া ঐ বৃদ্ধ রাজ্জাক একটি কক্ষভাড়া নিয়ে বসবাস করতেন, তারই পাশের কক্ষের অন্য ভাড়াটিয়া মা বাবার সাথে বাস করা শিশুকে বৃহস্পতিবার রাত সাড়ে ন'টার দিকে একলা পেয়ে ধর্ষণ করেন। পরে ধ/র্ষিত শিশুর পরিবার বিষয়টি জানার পর নিকটস্থ আমিনবাজার পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থলে এসে অভিযুক্ত বৃদ্ধ কে আটক করে এস আই জাকির হোসেন। আটককৃত বৃদ্ধ রাজ্জাক পটুয়াখালী জেলার বাউফল থানার কেশবপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। অপরদিকে ধর্ষি/ত শিশুটির গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার বালিঝুড়ি গ্রামে তার পিতা আইনুল কুজ্জাতের মেয়ে।
এ ব্যাপারে আমিন বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান,গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে সাভার থানায় একটি ধর্ষ/ণ মামলা দায়ের করা হবে। এবং ধর্ষি/ত শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হবে।
আরও পড়ুন:








