শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটকে পুলিশ-জনতা সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ২০:১৭

শেয়ার

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটকে পুলিশ-জনতা সংঘর্ষ
ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করতে গেলে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযুক্তকে আটকের সময় জনতা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এই উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি বাকলিয়া এলাকার একটি ডেকোরেটর দোকানে কর্মরত ছিলেন এবং সেই দোকানেই শিশুটিকে ধর্ষণ করা হয়। তাৎক্ষণিকভাবে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, অভিযুক্ত পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাকে থানায় নিয়ে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।