বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন চেয়ারম্যান জহিরুল আলম

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ১০:১৫

শেয়ার

আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন চেয়ারম্যান জহিরুল আলম
ছবি: সংগৃহীত

ফেনীর নবাবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নবাবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত ও জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম। তার এ

মনোনয়নের খবরে ইউনিয়নজুড়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, একজন শিক্ষাবান্ধব, সৎ ও দায়িত্বশীল ব্যক্তির নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানটি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবে।

জানা যায়, দীর্ঘদিন ধরে নবাবপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম। শিক্ষা, সামাজিক উন্নয়ন, অবকাঠামো ও জনকল্যাণমূলক কাজে তার সম্পৃক্ততা স্থানীয়দের মাঝে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। ফলে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তার মনোনয়ন এলাকাবাসীর প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় অভিভাবকরা জানান, বর্তমান সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একজন দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেয়ারম্যান জহিরুল আলম সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের অভিমত, প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধান, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে তার নেতৃত্বে। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রসারে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে প্রত্যাশা করছেন তারা।

নবাবপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেয়া এক শুভেচ্ছা বার্তায় বলা হয়,

আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলমের মনোনয়ন নবাবপুরবাসীর জন্য গর্বের বিষয়। তার দক্ষ নেতৃত্ব, সততা ও শিক্ষাবান্ধব মনোভাবের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ ও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

এদিকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,

এই দায়িত্ব আমার জন্য সম্মানের। আমি চেষ্টা করবো প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে।”

তিনি আরও বলেন, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও

এলাকাবাসীর সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

উল্লেখ্য, আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে নবাবপুর ইউনিয়নে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। অসংখ্য শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবদান রেখে চলেছেন। স্থানীয়দের প্রত্যাশা, নতুন নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে।