বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

জনতার হাতে আটক চার মাদকসেবী যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ০৯:৫৬

শেয়ার

 জনতার হাতে আটক চার মাদকসেবী যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বড় মাদরাসা সড়কসংলগ্ন এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় আটক চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার উপজেলার প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে এ দণ্ডাদেশ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ পুলিশের বিশেষ টিম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন– নুরুল আলম, সুমন দাস, দুর্জয় জলদাস ও মিল্টন কান্তি দত্ত। এর মধ্যে নুরুল আলমকে চার মাস, সুমন দাসকে তিন মাস এবং দুর্জয় জলদাস ও মিল্টন কান্তি দত্তকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ছিল। এ ছাড়া স্থানীয়ভাবে অন্য মাদকসেবীদের জন্য নেশাদ্রব্য সংগ্রহ ও সরবরাহে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

স্থানীয় লোকজন বুধবার তাঁদের নেশাগ্রস্ত অবস্থায় আটক করে পুলিশ ও প্রশাসনকে খবর দেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় দণ্ডাদেশ দেয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, 'মাদক ও নেশাসংক্রান্ত অপরাধ সামাজিক অবক্ষয়ের বড় কারণ। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।'

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক ও নেশাজনিত অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।