বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি ড. কেরামত আলী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ২০:৪৪

শেয়ার

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি ড. কেরামত আলী
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. কেরামত আলী।

বুধবার দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার সার্বিক মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও মেডিকেল ফার্মেসি ঘুরে দেখেন। এ সময় তিনি ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের খাবারের মান, চিকিৎসকদের উপস্থিতি এবং চিকিৎসাসেবার বিষয়ে জানতে চান। রোগীদের অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন তিনি।

হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকলেও পরিচ্ছন্ন কর্মীর সংকটের কারণে হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ ব্যাহত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন ড. কেরামত আলী। তিনি বলেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে জনবল সংকট দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য আরও জানান, বর্তমানে ৫০ শয্যা বিশিষ্ট শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি তিনি জাতীয় সংসদে উত্থাপন করেছেন। তার ওই বক্তব্যের পর স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শিবগঞ্জ উপজেলার প্রায় ৮লক্ষ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটির পরিধি ও সুযোগ-সুবিধা বাড়ানো সময়ের দাবি। হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হলে এ অঞ্চলের সাধারণ মানুষ আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।