বুধবার

২০ মে, ২০২৬ ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১৮:৪২

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেল পৌনে ৬ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সরাইলের কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের আলি মিয়ার নির্মাণাধীন একতলা বাড়ির সেফটিক টেঙ্কিতে কাজ করতে নেমে সকাল থেকে দুপুর পর্যন্ত একে একে মারা যান ওই ৪ নির্মান শ্রমিক।

তারা হলেন-কালিকচ্ছ ও ধর্মতীর্থ গ্রামের আরমান, ইমাম হোসেন, মেহেদী ও হৃদয়।

কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়ীদ হোসেন জানান, সকাল ১১ টার দিকে প্রথম কাজ করতে নামে এক শ্রমিক। এরপর তার সাড়া-শব্দ না পাওয়ায় আরেকজন শ্রমিককে নামানো হয়। এভাবে একে একে ৪ শ্রমিক সেফটিক ট্যাঙ্কিতে নেমে মৃত্যুকে আলিঙ্গন করে। দুপুর ২ টার দিকে ৪ শ্রমিকের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সেখানে গিয়ে সেফটি ট্যাঙ্কির ভেতর থেকে ৪ মরদেহ উদ্ধার করে।



banner close
banner close