বুধবার

২০ মে, ২০২৬ ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পটুয়াখালীতো ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১৪:৪২

শেয়ার

পটুয়াখালীতো ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে এবং নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

বুধবার সকাল এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ কলাপাড়া ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু ও বেসরকারী সংস্থা আভাসের প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলামসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, কলাপাড়াসহ সারাদেশে একের পর এক নারী নির্যাতন, হত্যা ও ধর্ষনসহ সহিংসতার ঘটনা ঘটেছে। এসব এঘটনায় জড়িতরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। সহিংসতা প্রতিরোধে প্রশাসনকে আরো তৎপর হওয়ার দাবি জানান তারা।



banner close
banner close