বুধবার

২০ মে, ২০২৬ ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১২:২৩

শেয়ার

বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
ছবি বাংলা এডিশন

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকার ভট্ট বালিয়াঘাটায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালকসহ মোট ৩জন নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকার ভট্ট বালিয়াঘাটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি মোটরসাইকেল যোগে তিন আরোহী মহাসড়কের চুলকাঠি ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাক ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের নিহত হন। আহত অপর দুই ব্যাক্তিকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুই ব্যাক্তিকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



banner close
banner close