চট্টগ্রামের বাঁশখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঁশখালী অফিসার্স ক্লাব হলরুমে 'গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা' শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা কো-অর্ডিনেটর মো. শফিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল চন্দ্র সিংহ, উপজেলা তথ্য কেন্দ্রের (তথ্য আপা) তথ্যসেবা কর্মকর্তা শুক্লা রানী দাশ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহজ ও স্বল্পব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন:

.jpg)


.jpg)



