মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাজবাড়ীতে ২২০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার, নছিমন জব্দ

রাজবাড়ী প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১৬:৫১

শেয়ার

রাজবাড়ীতে ২২০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার, নছিমন জব্দ
ছবি সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলায় ২২০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. শাহিনুর মোল্লা (২৫)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বৈরাগীর চর গ্রামের মৃত আরজেত মোল্লার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকালে গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। এ সময় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে একটি ইঞ্জিনচালিত নছিমন তল্লাশি করে ২২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় শাহিনুর মোল্লাকে। এছাড়া মাদক বহনে ব্যবহৃত নছিমনটিও জব্দ করা হয়েছে।

জব্দকৃত ফেনসিডিলের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত শাহিনুর মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



banner close
banner close