নাটোর জেলার লালপুর থানায় র্যাবের সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫ ও র্যাব-১২ এর যৌথ আভিযানিক দল।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-২, নাটোর এবং র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির যৌথ অভিযানে ১৯ মে ২০২৬ তারিখ রাত ১টা ১৫ মিনিটে পাবনা জেলার সদর থানাধীন মডেল মসজিদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নাটোর জেলার লালপুর থানায় র্যাবের সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি মোঃ মাসুদ রানা, পিতা- মৃত আসলাম মোল্লা, সাং- নবীনগর, থানা- লালপুর, জেলা- নাটোরকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লালপুর থানার মামলা নং-১৯, তারিখ-১৩/০৫/২০২৬, জিআর নং-১১৫/২০২৬ (লালপুর), ধারা-১৪৩/৩৪১/৩৩২/৩৫৩/১৮৬/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:

.jpg)






