মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১২:০০

শেয়ার

সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন মোঃ সাইফুল ইসলাম সানতু। এ সময় তিনি প্যারেডে অংশ নেওয়া অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা ও টার্নআউট মূল্যায়নের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হাফিজুর রহমান।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা, খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসাধারণের সঙ্গে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান।

সাপ্তাহিক মাস্টার প্যারেডের অংশ হিসেবে পুলিশ সুপার জেলার বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং চালক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে তিনি অস্ত্রাগারসহ পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, মোঃ নাজরান রউফ, সাইফুল ইসলাম খান, মানবেন্দ্র সরকার, মোঃ শহিদুল হাসান এবং মোঃ রবিউল ইসলামসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কর্মকর্তা ও কর্মচারীরা।



banner close
banner close