মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১১:০৩

শেয়ার

সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২। সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী মহাসড়কের বাস ও সিএনজি স্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১২ সূত্র জানায়, অধিনায়ক র‌্যাব-১২ সিরাজগঞ্জের দিকনির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং এক নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি মোছা. রেহেনা (৩৫)। তিনি রাজশাহী জেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজেই পরিবহন করতেন। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে তা সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।

র‌্যাব-১২ আরও জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।



banner close
banner close