মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ০৯:২০

শেয়ার

বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
ছবি সংগৃহীত

রাজধানীর বিজয় সরণি মোড় এলাকার কলমিলতা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে বাজারটির দুইতলা মার্কেটের নিচতলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানায়, ভোর ৫টা ১৪ মিনিটের দিকে কলমিলতা বাজারের দুইতলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহীনুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



banner close
banner close